Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সভা সমাবেসবাংলাদেশ

দাবি না মানলে মার্চে থেকে কর্মবিরতি ১১-২০ গ্রেডের কর্মচারীদের

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে টানা আন্দেলনের কর্মসূচি ঘোষণা করেছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা। ২৮ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে এক মার্চ থেকে সারাদেশে কর্মবিরতি পালন করবেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ মহাসমাবেশ করা হয়।

ঘোষিত কর্মসূচিগুলো হলো-

আগামী ১৬-২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসসমূহে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির স্বপক্ষে জনমত গঠন।

আগামী ২৩-২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি দেওয়া।

এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে এক মার্চ স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button