Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ টিকিট মুহূর্তেই শেষ

চ্যাম্পিয়ন্স ট্রফি

আর মাত্র দুই সপ্তাহ পর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি । আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। ইতোমধ্যে ধাপে ধাপে ম্যাচগুলোর টিকিট বিক্রি করছে আয়োজক পাকিস্তান।

অনুমিতভাবেই হাই-ভোল্টেজ ভারত ও পাকিস্তানের ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। এমনকি ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

গতকাল (সোমবার) দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টিকিট ছাড়ার এক ঘণ্টারও কম সময়ে স্বাগতিক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

Trophy২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচই নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়।

এ ছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সক্ষম হলে প্রথম সেমিতেই খেলবে ভারত।ভারত ফাইনাল নিশ্চিত করতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button