Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

হার্ট অ্যাটাকে মারা গেলেন ‘রঙ্গিলা বাও’ নির্মাতা

শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে গতকাল ভোরে ট্রেনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন নির্মাতা ইফতেখারুল আরেফিন। তিনি শোবিজে আরেফিন রূপম নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফিরোজ খান গণমাধ্যমে বলেন, ‘আমাদের ইফতেখারুল ভাই গতকাল মারা গেছেন। ট্রেনে পরিবার নিয়ে জরুরি কাজে ঠাকুরগাঁও যাচ্ছিলেন তিনি।

তার পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাৎক্ষণিক জানতে পেরেছি তার হার্ট অ্যাটাক হয়েছিল।’

২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন ইফতেখারুল আরেফিন। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করেছেন তিনি।

মৃত্যুর আগে তিনি ১৫ বছরের এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন তিনি। গতকালই এই নির্মাতাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button