Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাসরকার

নারায়নগঞ্জে তিতাসের অভিযান: হামলায় আহত কর্মকর্তা-কর্মচারি

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের সময় সঙ্ঘবদ্ধ চক্রের হামলায় আহত হয়েছেন পুলিশসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারিরা।

বুধবার (৮ জানুয়ারি) উপজেলার মৈষটেক ও মিরেরটেক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে, সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে কোম্পানির জনবল দ্বারা মৈষটেক এবং মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও এই অভিযানে প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।’

‘মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২” ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এ হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও-এর উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়াও অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২জন শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

‘২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬,৫৯৬টি আবাসিকসহ মোট ১৬,৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০,৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,১১,১৩,২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১.৬৫ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।’

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button