Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

কার্টার মানবাধিকার ও শান্তির পক্ষে সোচ্চার ছিলেন কার্টার: ইউনূস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তির পক্ষে সোচ্চার ছিলেন কার্টার। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রচেষ্টা চালিয়েছিলেন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকবার্তা লেখেন তিনি।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্জে দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে জিমি কার্টারের ১৯৮৬ সালের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন তিনি।

 

শতজীবী জিমি কার্টার রোববার বিকালে জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে মারা যান। এই ডেমোক্র্যাট ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময়ের বাদাম চাষি কার্টার প্রেসিডেন্সির দায়িত্ব শেষে প্রতিষ্ঠা করেন কার্টার সেন্টার, যা বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button