Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

আন্দোলন স্থগিত

জানুয়ারি মাস থেকে ৩০ হাজার টাকা ভাতা পাবেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। পরে আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা দেওয়া হবে তাদের। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আদেশ জারির তারিখ, অর্থাৎ ২৩ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে।

কাল থেকে কাজে যোগ দেবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

এদিকে  আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার কথা জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের মুখপাত্র ডা. জাবির জানান, জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকার প্রস্তাব মেনে নিয়েছেন তারা। যদি জুলাইয়ের ৩৫ হাজার বেতন মানা না হয় তখন আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ট্রেইনি চিকিৎসকদের অভিযোগ, আন্দোলকারীদের দোসর ট্যাগ দেয়া হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান ও প্রত্যাহারের দাবিও জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের সংগঠনটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button