Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনারাজধানী

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগুনের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ কি না, কিংবা এর পেছনে নাশকতা আছে কিনা সেটা তদন্তের আগে বলা যাবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালয়ে আগুনের ঘটনা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত একটা ৫২ মিনিটে সচিবালয়ের সাত ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। পরে ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button