Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআইন-বিচারজনদুর্ভোগরাজধানী

সায়েন্সল্যাব মোড় রণক্ষেত্র, সিটি কলেজে ভাঙচুর

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পপুলার, গণস্বাস্থ্য ও গ্রীন লাইফ হাসপাতালেও বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।

বিকেল ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট সড়কগুলো অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সরেজমিন, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় সিটি কলেজে ঢিল ছুড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোস্যালে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের কিছু তরুণ ইট-পাটকেল নিক্ষেপ করছেন। একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক। ভিডিওগুলোতে কোনো প্রকার যান চালাচল করতে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি। সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button