Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

জলবায়ু সম্মেলন যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দেশটির রাজধানী বাকুর উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার ঢাকা ছেড়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ই নভেম্বর পযর্ন্ত জলবায়ু সম্মেলনে থাকবেন।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হওয়ায় প্রধান উপদেষ্টা বাকুতে নিজেদের দাবিদাওয়া তুলে ধরবেন।

পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেসব বিষয় ড. ইউনূস বিশ্ববাসীর কাছে বিস্তারিত জানাবেন।

বাকুর উদ্দেশে যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button