Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসভা সমাবেশ

রাজবাড়ী জেলা জামাতের নতুন কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সদস্য সম্মেলন (রুকন) অনুষ্ঠিত হয়েছে। এসময় বর্তমান আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামকে স্বপদে বহাল রেখে নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) রাজবাড়ীর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 জে56969

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকরী সেক্রেটারি মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামছুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আবদুত তাওয়াব।

48698698

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেয়া হয়েছে।

সর্বশেষ ২০০৯ সালে রাজবাড়ী জেলা জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে অ্যাডভোকেট নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন কমিটিতে ১৯ জন শূরা সদস্য নির্বাচিত হয়েছে। তারাই নির্বাচন করবেন দলের সাধারণ সম্পাদক। আগামী দুই বছর এ কমিটির সদস্যরা জেলার দায়িত্ব পালন করবে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button