Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপোশাক শিল্প

পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক

সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেছে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের পোশাক কারখানাগুলোতে কোন বিশৃঙ্খল অবস্থা নেই।

সাভার এবং আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে তিনটি ছাড়া সকল কারখাানা খুলেছে।

এদিকে, নারায়ণগঞ্জ এলাকার সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ টি কারখানার মধ্যে দুইটি ছাড়া বাকী কারখানাগুলো চালু রয়েছে বলে ওই বার্তায় জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button