Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাজ্য

জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ আখ্যা দিয়ে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন মি. গুতেরেস।

তার অভিযোগ জাতিসংঘ মহাসচিব ‘ইসরায়েল বিরোধী’ এবং ‘সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা। আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন।’

মঙ্গলবার জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button