Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারআইন - শৃঙ্খলাবাংলাদেশ

পুলিশের সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের সাতজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এতে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিনজন, পুলিশ সুপার পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তা রয়েছেন।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়ার কথা উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button