Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

চিকিৎসকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন তারা। এ সময় চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দেন চিকিৎসকরা। ইতোমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে দুই প্ল্যাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই হামলা ন্যাক্কারজনক ঘটনা। চিকিৎসকদের সুরক্ষার জন্য করণীয় সব করা হবে। এ সময় চিকিৎসক সুরক্ষা আইন করতে একটু সময় লাগবে বলেও জানান তিনি।

ঢামেকের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ বলেন, প্রতিটি ডাক্তারের জন্য নিরাপত্তা কর্মী থাকলে জরুরি বিভাগের সেবা চালু হবে। এটি শুধুমাত্র আগামী ২৪ ঘণ্টার জন্য। যদি আগামীকালের মধ্যে কেউ গ্রেফতার না হয় তাহলে জরুরী সেবাতেও কমপ্লিট শাটডাউন দেয়া হবে। আগামী সাতদিন বহি:বিভাগ ও রুটিন সেবা বন্ধ থাকবে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইন করে নিরাপত্তা বিধান করার কথাও বলেন তিনি।

অপরদিকে, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন, পলজয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এছাড়াও মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করেন বিইউবিটির শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট খবর

Back to top button