Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

পোলিও টিকা দিতে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য তিন দিনের মানবিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকে মধ্য গাজায় এই টিকাদান কর্মসূচি চালু করবে জাতিসংঘ। সেদিন থেকেই শুরু হবে এই মানবিক বিরতি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন দিনে তিন ধাপে গাজার তিনটি অংশে এই টিকাদান কর্মসূচি চলবে। এ সময়কালে ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮ ঘণ্টা যুদ্ধ বন্ধ থাকবে।

এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে ইতোমধ্যে গাজায় ১ দশমিক ২৬ মিলিয়ন ডোজ পোলিও টিকা পৌঁছেছে। আনা হবে আরও চার লাখ ডোজ টিকা।

গাজায় কয়েক লাখ শিশুকে টিকা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিলেন। এর মধ্যেই গত ২৫ বছরের ভেতর সেখানে প্রথশবারের মতো পোলিও রোগী শনাক্ত হয়।

রামাল্লায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিওর উপসর্গ দেখেন চিকিৎসকরা। জর্ডানের রাজধানী আম্মানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রোগটি ধরা পড়ে।

আর জাতিসংঘের তথ্য অনুযাযী, যুদ্ধের মধ্যে গত জুনে গাজার বর্জ্য পানি থেকে সংগ্রহ করা নমুনায় টাইপ-২ পোলিও ভাইরাস ধরা পড়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button