Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

বন্যার পানি কমছে বাড়ছে দূর্ভোগ, প্রাণহানি ৫৪

বন্যাকবলিত লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী থেকে ধীর গতিতে নামছে পানি। মানবেতর দিন কাটাচ্ছে দুর্গত এসব এলাকার লাখ লাখ বাসিন্দা।অনিশ্চয়তা আর উৎকন্ঠায় দিনযাপন করছেন তারা। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে মাঠের ফসল। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই ।

এদিকে, বন্যায় দেশের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫২ জন। মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ১১টি জেলার ১০ লাখ ৯ হাজার ৫২২ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন মানুষ, ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, মারা যাওয়াদের মধ্যে, ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। তাছাড়া, মৌলভীবাজার জেলায় একজন নিখোঁজ রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button