Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানী

গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনতা

গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা।

নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে তারা গণভনে ঢুকে পড়েন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেন। চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে বেশ কয়েকজনকে।

আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ও জনতার দখলে

 সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছেন কেউ কেউ।

এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button