Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেছেন । সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি জানায় , তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বার্তা সংস্থা জানিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি  এই তথ্য জানিয়েছে।

”তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চের্য়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি,” ওই কর্মকর্তা জানান।

বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button