Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

”আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আমরা আমাদের ওপর আস্থা রাখুন।”

সোমবার বিকালে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিয়ম গর্ভমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো।”

আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

”আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি আমরা আর কিছু পাবো না। সুতরাং দয়া করে আমরা সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত হন। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা একটা আলোচনা করেছি।”

”আপনারা আর সংঘাতের পথে যাবেন না, শান্তিশৃঙ্খলার পথে ফিরে আসেন। অনেক লোকজন মারা যাচ্ছে, যানমালের ক্ষতি হচ্ছে। আপনারা বিরত হন। আপনারা আমাকে সাহায্য করুন।

আলোচনায় কারা কারা ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিলো না।

সংশ্লিষ্ট খবর

Back to top button