Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত পেনশন ব্যবস্থা ’প্রত্যয়’ বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’

চলমান পরিস্থিতির মধ্যে শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন সরকারপ্রধান। তাতে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল করেছে সরকার। ওই বৈঠকেই পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছিলেন। অন্যদিকে, এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল সরকার। একপর্যায়ে এ সমস্যা সমাধানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেন শিক্ষকেরা। এবার এই পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা এলো।

অপরদিকে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে তারা। গতকাল শুক্রবার তারা এই কর্মসূচি দেয়।

জানা গেছে, দেশে সৃষ্ট পরিস্থিতে আজ বিকেল ৪টায় গণভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথেও বৈঠক রয়েছে আওয়ামী লীগ সভাপতির। আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গেও বসবেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button