Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারবাংলাদেশ

স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : আইএসপিআর

দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা দিতে গত ২০ জুলাই ভোর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করছে।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব কথা জানিয়েছে। আজ রোববার (২৮ জুলাই) সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে আরও বলেছে, বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। ‘কিছু স্বার্থান্বেষী মহল’ এই অপপ্রচার চালাচ্ছে।

আইএসপিআর বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানোর মূল উদ্দেশ দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা বলে অনুমিত। উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বার্থান্বেষী মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button