Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

মাছের উৎপাদন বৃদ্ধিতে যুব সমাজকে নজর দেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

মাছের উৎপাদন বৃদ্ধিতে দেশের যুব সমাজকে বিশেষ নজর দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন,ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্থসামাজিক উন্নয়নের জন্য এই খাত যাতে অবদান রাখতে পারে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেকসই স্বাস্থ্য সম্মত,পরিবেশবান্ধব মৎস্য সম্পদ আহরণ,সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের দিকে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণে সরকারের আন্তরিকতার কথাও জানান প্রধানমন্ত্রী।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button