Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনা

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কোথাও কোথাও অগ্নিসংযোগ করতে দেখা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এদিকে কিছু  শিক্ষার্থীকে হল ছেড়ে যেতেও দেখা গেছে।

সকল আদেশ উপেক্ষা করে হল না ছাড়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে,ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button