Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন অর্থবছর ২০২৪-২৫এর জাতীয় বাজেট বাস্তবায়নের মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করতে হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে সরকারের মন্ত্রণালয়গুলোকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, আজকের মন্ত্রিসভায় শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি আইন-২০২৪ ও রফতানি নীতি-২০২৪এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়া পদ্মা সেতু পরিচালন-রক্ষণাবেক্ষণে একটি সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button