Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনা

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

শুরু হল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। মাদ্রাসা ও কারিগরি ১১টি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড,সিলেট বিভাগের আওতাধীন পরীক্ষা স্থগিত রয়েছে।

সকাল থেকে শুরু হয়েছে দেশের মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১১টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং বাকি ৭ লাখ ৫০৯ জন ছাত্রী। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।

সকাল থেকে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে জন্য সময় নিয়ে কিছু অভিযোগ ছিল কিছু শিক্ষার্থীদের মাঝে। তীব্র যানজট, আর বৃষ্টির ভোগান্তি কাটিয়ে সন্তান পরীক্ষা দিতে পেরেছে এতেই খুশি অবিভাভকরা।

এদিকে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড,সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রনালয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button