Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

চ্যালেঞ্জ পূরণের সামর্থ্য আছে বলেই বাস্তবায়নযোগ্য বাজেট : প্রধানমন্ত্রী

চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের আছে বলেই বাস্তবায়নযোগ্য বাজেট দিয়েছে সরকার, জনগণের জীবনমান উন্নত করে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজের অধিবেশনের বক্তৃতায় এসব কথা বলেন, সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

শনিবার জাতীয় সংসদ অধিবেশনে, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ নেতা বলেন, তাঁর সরকারের লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশের উন্নয়ন। সেই ধারা অব্যাহত রাখাতেই এবারও বাস্তবায়নযোগ্য উন্নয়ন বাজেট দেয়া হয়েছে।

আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের জনগণের জন্য কাজ করেনি, বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তাঁর সরকারের সুদুরপ্রসারী পরিকল্পনার ফলেই সুফল পাচ্ছে সর্বস্তরের মানুষ। এসময়, দুর্নীতির সঙ্গে জড়িতদের তীব্র সমালোচনা প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, দেশের সম্পদ নিয়ে দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।

আগামী অর্থবছরের মধ্যে দেশের মূল্যস্ফীতি কমে আসবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বাংলা টিভি  /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button