Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

রান তাড়ায় ব্যাটারদের এপ্রোচ হতাশাজনক: তামিম ইকবাল

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। ১৯৭ রানের টার্গেটে ব্যাট রেতে নেমে কোনো প্রতিযোগিতাই করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের এমন হারের পর অবশ্য তামিম ইকবাল হতাশ হয়েছেন। বেশি হতাশ হয়েছেন দলের ব্যাটারদের ইনটেন্ট নিয়ে।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে হারের কারণ হিসেবে তামিম দায়ী করলেন ব্যাটারদের রান করতে না পারার ক্ষমতাকে, ‘আমার মনে হয় অ্যাপ্রোচের দিক থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে। অবশ্যই কুলদীপ ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ, ফ্লাইট দিতে পেরেছে।’

রান তাড়ায় ব্যাটারদের মানসিকতা নিয়ে তামিম বলেন, ‘শুরু থেকে আমার মনে হয়নি তারা (বাংলাদেশের ব্যাটাররা) রান তাড়া করছে।

বাংলাদেশ হয়ত ১৪৬ রান করেছে। রিশাদের ১০ বলে ২৪ রান হয়ত তাদের ১৪৬ রানে নিয়ে গেছে। আমার কোনো পয়েন্টে মনেই হয়নি বাংলাদেশ রানটা তাড়া করছিল।’
এমনকি বাংলাদেশের বিপক্ষে ভারতের ভালো বোলিংয়ের পেছনে বাংলাদেশের ব্যাটারদের ভুলকেই বড় করে দেখছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

তামিম আরও বলেন, ‘আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি ১৯৭ রান তাড়া করতে চেয়ে ১০০ রানে অলআউট হত।’

সংশ্লিষ্ট খবর

Back to top button