Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশবাসীকে মানুষের কল্যাণে কাজ করার কথা বলেন সরকারপ্রধান।

ঈদ সবার জীবনে আনন্দ, সুখ,শান্তি এবং স্বাচ্ছন্দ্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button