Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ভারতের নতুন কোচ নিয়ে সৌরভের রহস্যময় বার্তা

ক্রিকেটে অনেক কিছুই একই সঙ্গে করেছেন সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়। একই সঙ্গে টেস্ট অভিষেক দুজনের। দীর্ঘদিন এক সঙ্গে খেলার অভিজ্ঞতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকার সময়ই রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের চেয়ারে বসান সৌরভ গাঙ্গুলী।

সৌরভ বিসিসিআইয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাহুল দ্রাবিড়ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। ইতিমধ্যে নতুন কোচ আনার তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতীয় বোর্ড। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে তারা। এর মধ্যেই খবর রটেছে আইপিএলের সদ্য চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হচ্ছেন ভারতের কোচ।

এমন আলোচনার মধ্যে রহস্যময় বার্তা দিয়েছেন সৌরভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যেকোনো মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান চিন্তাভাবনা করে বেছে নেবেন।’

সৌরভ তার বার্তায় ভারতীয় ক্রিকেট দল কিংবা বিসিসিআই কারো নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন, বর্তমানে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকা গম্ভীরকে বেছে নেওয়ার আগে বিসিসিআইকে একপ্রকার সতর্কবাণী দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। গম্ভীরের সঙ্গে সৌরভের অতীত ইতিহাস বলছে ভারতের কোচ হিসেবে সাবেক সতীর্থকে আদর্শ মনে করেন না তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button