Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাড়ি চাপায় নিহত ২ ইসরাইলি সেনা: রিপোর্ট

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি চেকপয়েন্টে গাড়ি-চাপার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের দুই সেনা নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল (বুধবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এই গাড়ি চাপার ঘটনা ঘটে। ইসরাইলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরাইল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়ি চাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে। হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়িচাপার ঘটনা।

অধিকৃত ফিলিস্তিন জুড়ে ইসরাইলি সেনাদের হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ পরিচালনা করে। এরপর অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইল-বিরোধী লড়াই জোরদার হয়েছে। এতে শত শত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ওদিকে, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৬ হাজার ১৭১ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button