Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট

বিশ্বকাপের পর আগামী ৫ জুলাই থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসর। টুর্নামেন্ট শুরুর আগে সুখবর পেল এমএলসি কর্তৃপক্ষ। 

এমএলসিকে লিস্ট এ-র স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমএলসিতে সাকিব খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে। কলকাতা নাইট রাইডার্সের অংশ দলটি। 

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে খেলেছিলেন সাকিব। এর পরিপ্রেক্ষিতে এবার লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ মাতাবেন সাকিব।

আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমএলসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আইসিসির প্রতি আমাদের অনেক আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। এই স্বীকৃতি যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য নতুন অর্জন। আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে বেশ কাজে দেবে আইসিসির সিদ্ধান্ত। মার্কিন ক্রিকেটের কাঠামো গড়ে তুলতে এবং সুযোগ উন্মুক্ত করে দিতে এমএলসির ভূমিকা আছে।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button