Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা হলো না টাইগারদের। ডালাসের গ্র্যান্ড প্রেইরি মাঠে আজ রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে বলে জানিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানানো হয়, ডালাসের আবহাওয়া খুব বাজে থাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না। টেক্সাস রাজ্যের শহরটিতে আবহাওয়া এতটাই খারাপ যে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার। ইতোমধ্যে সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশা, কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম। এখানে গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২ জুন টুর্নামেন্টের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button