সাংবাদিকরা যাতে অযথা হেনস্তার শিকার না হয়, সতর্ক সরকার

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা কোরে এই পেশাকে কেউ যেন অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান তিনি। এছাড়া ডিজিটাল সিকিউরিটি আইনে কোনো সাংবাদিক যেন অযথা হয়রানি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির তিন দশক পূর্তি উৎসবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করার পর শুভেচ্ছা বক্ত্যবে, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
গঠনমূলক ও সৃজনশীল সাংবাদিকতাকে প্রধানমন্ত্রী সব সময় উৎসাহিত করেন বলে জানান আওয়ামী লীগের এ নেতা। ডিজিটাল সিকিউরিটি আইনে কোন সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় বলেও জানান ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজায় গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।



