Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প

হাই পারফরম্যান্সের পর জাতীয় দলের আশেপাশে থাকা অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সের পরবর্তী কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবার। এখন জাতীয় দলের বাইরে থাকা ২১ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্সের এবারের ক্যাম্প। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  রবিবার সকাল থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই কার্যক্রম। ক্যাম্প হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে।

আগামীকাল সকাল ৯টায় মিরপুরে রিপোর্টিং করবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। এই মুহূর্তে জাতীয় দলে বাইরে থাকা এবং টেস্ট দলের ক্রিকেটারদের নিয়েই করা হচ্ছে এই আয়োজন। তাদেরকে জাতীয় দলের জন্য সবসময় প্রস্তুত রাখতেই প্রতিবছর এই ক্যাম্পের আয়োজন করে বিসিবি।

মূলত জাতীয় নির্বাচকদের তত্বাবধানেই তৈরি করা হয়েছে ২১ জনের এই স্কোয়াড। যেখানে আছেন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজও। এছাড়া মুশফিকুর রহিমের মত অভিজ্ঞ ক্রিকেটারও নিজেকে প্রস্তুত রাখবেন এই ক্যাম্পে থেকে।

টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার জাকির হাসান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদরাও আছেন বাংলাদেশ টাইগার্সের এই স্কোয়াডে।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াডঃ সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাৎ হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button