Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

মেয়েদের ডিপিএলে রেকর্ড গড়া স্কোর মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লিগে রানের পাহাড় গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করতে নেমে দলটির স্কোর গিয়ে থেমেছে ৩৯২ রানে। যা মেয়েদের ডিপিএলে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। মোহামেডানের দুই ব্যাটার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির সেঞ্চুরিতে এই কীর্তি তাদের।

বিকেএসপির ৩ নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে এই রেকর্ড গড়ে মোহামেডান। এর আগে ডিপিএলে সর্বোচ্চ ৩২১ রান করার রেকর্ড ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে এই স্কোর গড়েছিল তারা। তবে সেই রেকর্ড বেশিদিন টিকতে দিলেন না মুর্শিদারা।

আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় মোহামেডানের। দুই ওপেনার জেসিয়া আক্তার ও মুর্শিদা মিলে গড়েন ১৩৫ রানের জুটি। মাত্র ৪১ বলে ৭৫ রান করে জেসিয়া আউট হয়ে গেলেও ঝড় চলতে থাকে মুর্শিদার ব্যাটে।

জাতীয় দলের নিয়মিত এই ওপেনার গুলশানের ক্লাবটার বিপক্ষে খেলেন দানবীয় ইনিংস। ১৫৭ বল থেকে করেছেন ১৭৯ রান। ব্যাটিং করেছেন ১১৪.০১ স্ট্রাইকরেট নিয়ে। ২১৫ মিনিট ব্যাটিং করা মুর্শিদার নিজের ইনিংস সাজিয়েছেন ২৩ চার ও ২ ছয় দিয়ে। মুর্শিদার এই ইনিংস আবার মেয়েদের ডিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও।

তাকে যথাযথ সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার মোস্তারি। তিনি ১০১ বল থেকে করেছেন ১২৮ রান। ব্যাটিং করেছেন ১২৬.৭৩ স্ট্রাইকরেট নিয়ে। মুর্শিদা ও মোস্তারি দুজনে মিলে গড়েছেন ২৫৭ রানের বিশাল এক জুটি। আর তাতেই মেয়েদের ডিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড এখন মোহামেডানের দখলে।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button