Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২১ রোগী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়নি কারও।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৫২ জন এবং ঢাকার বাইরে ৬২ জন ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদের মধ্যে ১৯ জন নারী ও ১৪ জন পুরুষ।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

এছাড়া, মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে এখন পর্যন্ত ৪৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button