Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শোক সংবাদ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে একদিনের শোক পালন করবে বাংলাদেশ

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে, আগামী ২৩ মে বৃহস্পতিবার একদিনের শোক পালন করবে বাংলাদেশ। দুপুরে রাষ্ট্রীয় শোক ঘোষণা কোরে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায়, ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে, বাংলাদেশের সব সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button