বানিজ্য সংবাদ
ডলার সঙ্কটে আমদানী রফতানীতে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

কোরবানি ঈদকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রনে মনিটরিং জোরদার করা হবে বলে জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কোন পণ্যের ঘাটতি নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দাম বৃদ্ধির কারসাজি করলে কঠোর হবে মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ডলারের দাম বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে কোন প্রভাব পড়বে না। ঈদের আগে দাম বাড়ার কোন সম্ভাবনা নেই, পুরোন দামেই সব আমদানি করতে পারবেন ব্যাবসায়ীরা।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, পরবর্তীতে ভেবে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলা টিভি / বুলবুল



