Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

ইব্রাহিম রাইসির নেতৃত্ব উদাহরণযোগ্য, শোকবার্তায় শেখ হাসিনা

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

ইরানের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া মোহাম্মদ মোখবারকে প্রধানমন্ত্রীর সই করা শোকবার্তা পাঠানো হয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, মর্মান্তিক দুর্ঘটনায় তাদের দুঃখজনক মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, দুঃখের এই সময়ে বাংলাদেশ সরকার এবং ব্যক্তিগতভাবে আমি, ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ইব্রাহিম রাইসিকে স্মরণ করে তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি গভীর প্রতিশ্রুতির সঙ্গে দেশের সেবা ও ইরানের জনগণের কল্যাণে কাজ করছিলেন।

‘তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন এবং তার উদাহরণযোগ্য নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য উত্তরাধিকার হিসেবে থাকবে,’ বলেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য দান করার জন্য দোয়া করেন।

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে তাবরিজে ফেরার পথে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো রাতভর ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকা ঘুরে  সোমবার ভোরে ধ্বংসাবশেষ খুঁজে পায়।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button