Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানিকে নিয়োগ দেয়া হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করে দেশটির মন্ত্রিসভা। সোমবার বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

নির্বাহী, সংসদ ও বিচার, সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে। সোমবার ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি সোমবার এ ঘোষণা দেন।

আলি বাঘেরি কানি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি ছিলেন।

এর আগে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি জানিয়েছেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।

আলি খামেনির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা আরও জানায়, মোখবার দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করবেন এবং দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button