Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবানিজ্য সংবাদ

স্বর্ণের দাম ফের বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ল। টানা অষ্টম দফা কমার পর মূল্যবান এ ধাতুটির দাম পঞ্চম দফায় বাড়ানো হলো। ঘোষিত নতুন দর অনুযায়ী, ভাল মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বেড়েছে এক হাজার ১৭৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

এদিকে, এ নিয়ে সবশেষ টানা পাঁচ দফায় ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ল ৯ হাজার ২৯৬ টাকা। এর আগে টানা আট দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছিল ১০ হাজার ২৬৫ টাকা।

আজ শনিবার (১৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল রোববার (১৯ মে) থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকায় বেচাকেনা হবে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮০ হাজার ১৩২ টাকায় বেচাকেনা করা হবে।

এর আগে গত রোববার (১২ মে) থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা বেচাকেনা হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৯ হাজার ৩৩৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ভরিপ্রতি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button