Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিভেছে ,কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধোলাইখালের এক বাণিজ্যিক ভবনে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল ১১টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সকাল পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের একটি বাণিজ্যিক  ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুন খুব একটা দেখা না গেলেও ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে ছিল।

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুম থেকে এই আগুনের সুত্রপাত। যা পাশের কাঁচাবাজারে ছড়িয়ে পড়ে। তবে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৮ মে) সকাল সোয়া দশটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় ফায়ার সার্ভিস। এরপর সংস্থাটির একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয়।

এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কাঁচাবাজার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button