Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এবারের আসরে ১৬টি দল অংশগ্রহণ করবে। যেখানে ১০টি লাতিন আমেরিকার ও বাকি ৬টি উত্তর আমেরিকার দেশ অংশ নেবে। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই মিশনে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আন্তর্জাতিক ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বৃহস্পতিবার (১৬ মে) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে ম্যাচদুটির প্রতিপক্ষ ও ভেন্যু নিশ্চিত করেছে।

কোপার আগে যে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে তা আগেই জানা ছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে এএফএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম ম্যাচে আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। আর দ্বিতীয় ম্যাচে আগামী ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে মুখোমুখি হবে ওয়াশিংটন ডিসিতে।

ইকুয়েডরকে ‘কঠিন প্রতিপক্ষ’ আখ্যা দিয়ে স্কালোনি বলেন, খেলোয়াড়েরা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুমজুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটাও ভালো ম্যাচই হবে। কারণ, মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে।

আর্জেন্টিনা-ইকুয়েডর এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩ ম্যাচে। ১১ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ইকুয়েডর জিতেছে ৫ ম্যাচ। বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে।

এদিকে, কোপা আমেরিকায় প্রতিটি দলকে ২৩ জনের পরিবর্তে ২৬ জনের স্কোয়াড ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে উয়েফাও এবারের ইউরোয় ২৬ জনের দলের অনুমোদন দিয়েছে।

কোপা আমেরিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে ২০ জুন কানাডার মুখোমুখি হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।

গ্রুপপর্ব শেষে হবে কোয়ার্টার ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে সেরা ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে ৪ দল যাবে সেমিফাইনালে। সবশেষ ১৪ জুলাই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button