Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয়: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বৃহস্পতিবার (১৬ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

ওই ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কী সত্য?

বেদান্ত প্যাটেল বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। র‍্যাবের আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস থেকে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে। গত সপ্তাহে তিন দিনের ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে নৈশভোজের পর সালমান এফ রহমান বলেন, ‘বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’

বাংলা টিভি / এমএএইচ

 

 

র  

সংশ্লিষ্ট খবর

Back to top button