আবহাওয়া
দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়েছে তাপপ্রবাহ,থাকতে পারে দুদিন

কয়েকদিন বিরতির পর দেশে আবারও শুরু হয়েছে, তাপপ্রবাহ। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা আবহাওয়া অফিসের। বৃহস্পতিবার দেশের সবকটি জেলাতেই তাপমাত্রা বেড়েছে। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেখা দিয়েছে।
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আভাস থাকায়, দুই দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত, বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে, অস্বস্তি বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
বাংলা টিভি / বুলবুল



