Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন টাইগাররা

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ। রাতে ঢাকা ছেড়েছে নাজমুল শান্তর দল। মার্কিন মুল্লুকে দ্বিপাক্ষিক সিরিজ খেলে অংশ নিবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে। বিমানবন্দরে দেশবাসী ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। 

বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া সেরা ১৫জনকে দেখতে এদিন বিমান বন্দরে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভীড়।বিমান বন্দরে লিটন দাস আসেন সবার আগে।চিৎকার করে সবাই লিটনের কাছে রানের দেখাটাই পেতে চাইলেন। এরপর একে একে এসেছেন অধিনায়ক শান্ত, পেসার শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় ও রিজার্ভে থাকা আফিফ হোসেন ধ্রুব।

বিসিবির দেয়া বাসে করে এসেছেন অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বাসে তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও রিজার্ভে থাকা আরেক ক্রিকেটার হাসান মাহমুদ। মাহমুদউল্লাহ রিয়াদও এসেছেন প্রায় সময় মতোই। তবে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ এসেছেন সবার শেষে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে ১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটার সম্ভাবনা ক্ষীণ। এদিকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহ-আয়োজক দেশটির সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগে হতে যাওয়া সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী ২১ মে থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৫ মে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে বাংলাদেশ যা পারেনি, এবার তা করে দেখাতে চান চন্ডিকা হাথুরুসিংহে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার লক্ষ্য টাইগারদের। স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার জবাব দিতে চান নাজমুল শান্ত।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button