Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা ইসির

সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয়, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

দুপুরে খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন,ভোটের পরিবেশ তৈরি করা হয়েছে। ভোটাররা তাদের ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিন,পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার অপরাধী বিন্দির আহমেদসহ আরো অনেকে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button