Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

রাফায় আগ্রাসন চালিয়ে হামাসকে পরাজিত করা যাবে না: হোয়াইট হাউজ

‘রাফা অভিযানে হামাসের অবস্থান শক্তিশালী হবে’

গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় পূর্ণ-মাত্রার আগ্রাসন চালিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করা যাবে না বলে নিজের উপলব্ধির কথা জানিয়েছে মার্কিন সরকার।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছেন, “রাফায় ব্যাপকভিত্তিক হামলা চালিয়ে হামাসকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হবে না।”

ইহুদিবাদী ইসরাইল গত কয়েক সপ্তাহ ধরে রাফা শহরে আগ্রাসনের হুমকি দিয়ে আসছিল। দু’দিন আগে ইহুদিবাদী বাহিনী রাফায় অনুপ্রবেশ করে ‘সীমিত আকারের স্থল অভিযান চালানোর’ দাবি করেছে। দখলদার সেনারা গাজার সঙ্গে মিশরের একমাত্র সীমান্ত ক্রসিং রাফা বন্ধ করে দিয়েছে।

জন কিরবি আরো বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে রাফায় বড় ধরনের স্থল অভিযান মূলত আলোচনার টেবিলে হামাসের হাত শক্তিশালী করবে, ইসরাইলের নয়।” তিনি মিশরের রাজধানীতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময় চুক্তির আলোচনার প্রতি ইঙ্গিত করে একথা বলেন।

বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বৃহস্পতিবার কোনো চুক্তিতে পৌঁছানো ছাড়াই কায়রো আলোচনা শেষ হয়েছে। হামাসের পক্ষ থেকে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাব গ্রহণ করা সত্ত্বেও ইসরাইলের বিরোধিতার কারণেই মূলত কায়রো আলোচনা আপাতত ব্যর্থ হলো।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button