Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

গাজার উদ্দেশ্যে সাহায্যের চালান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে

সাইপ্রাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা ভূখন্ডের জন্য যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ ত্রাণ সরবরাহ নিয়ে বৃহস্পতিবার সকালে সাইপ্রাস ছেড়ে গেছে।

সাইপ্রাস সরকারের মুখপাত্র ইয়ানিস আন্তোনিউ বলেছেন, ব্রিটেন, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের সাহায্যে ভরা যুক্তরাষ্ট্রের জাহাজ সাগামোর লারনাকা বন্দর ছেড়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক প্রকৌশলীরা গাজা উপকূলে সামুদ্রিক সাহায্য সরবরাহ জাহাজ থেকে নামানোর জন্য একটি অস্থায়ী পিয়ার স্থাপনের জন্য কাজ করছেন। উপকূল থেকে সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে, যার ফলে নির্মাতারা ইসরায়েলি বন্দর অ্যাশডোডে পিয়ারটি প্রস্তুত করতে বাধ্য হযেছেন।

আন্তোনিউ বলেন, “প্রয়োজনে ফিলিস্তিনিদের জন্য সাহায্য নামাতে এবং বিতরণ করার জন্য জাহাজটি আসার সময় পাটাতনটি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে পাটাতনটি নির্মাণের নির্দেশ দেন।

দাতা দেশগুলো গাজায় ত্রাণ পাঠানোর অন্য উপায় খুঁজছে। জাতিসংঘের দপ্তরগুলি সতর্ক করেছে যে সরবরাহে ইসরায়েলের নিষেধাজ্ঞা গাজায় দুর্ভিক্ষের সৃষ্টি হয়ে পারে।

ইসরায়েল মঙ্গলবার রাফাহ ক্রসিং এর গাজা অংশ দখল করে নেয়, এবং নিকটবর্তী কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দেয়, এতে করে তারা মানবিক গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়ে। ইসরায়েল বুধবার বলে যে তারা কেরেম শালোম পুনরায় চালু করেছে।

ইসরায়েল-হামাস যুদ্ধের সূত্রপাত হয়েছিল ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার মাধ্যমে, ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এর ফলে ১২০০ জন নিহত হয় এবং প্রায় ২৫০ জন জিম্মিকে বন্দী করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে ৩৪,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে রাফাহতে তাদের অভিযান “তীব্র” হতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button