Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের দুই তারকা

মাদক নেয়ায় চার মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন জিম্বাবুয়ের ওয়েসলে মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতা। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার ক্রিকেটে ফিরছেন তারা। দলের হাইপারফরম্যান্স প্রোগ্রামে যুক্ত হয়ে অনুশীলন করার নির্দেশ দেয়া হয়েছে তাদের।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়েসলি এবং ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। যেহেতু দুজনেই পুনর্বাসন করেছেন এবং ড্রাগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আরও গুরুত্বপূর্ণ, উভয় খেলোয়াড়ই তাদের ভুল স্বীকার করেছেন এবং পরিষ্কার থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ক্রিকেটার হিসেবে তাদের খুব প্রতিশ্রুতিশীল ক্যারিয়ারে মনোনিবেশ করবেন।’

গত জানুয়ারিতে চার মাসের জন্য শাস্তি পান মাধেভেরে ও মাভুতা। ডিসেম্বরে মাদক পরীক্ষায় পজিটিভ হয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন তারা। আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন দুই ক্রিকেটার। নিষিদ্ধের পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি থেকে তিন মাসের বেতনের অর্ধেকও জরিমানা করা হয় তাদের।

মাধেভেরের বয়স মাত্র ২৩, জিম্বাবুয়ের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় তিনি। অফ স্পিনিং এই অলরাউন্ডারের অভিষেক বাংলাদেশের বিপক্ষে, ২০২০ সালে সিলেটে। জিম্বাবুয়ের হয়ে ২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন মাধেভেরে। আর লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুতা দেশের হয়ে ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button